Quantahouse( মনের বািড়)
First Page | « | 1 | 2 | 3 | 4 | » | Last
[ Go to bottom | Go to latest post | Subscribe to this topic | Oldest posts first ]
Re: Quantahouse( মনের বািড়)
from Nahid on 04/19/2016 01:50 PMতোমায় ভালোবেসেছি আমি, তাই
শিশির হয়ে থাকতে যে ভয় পাই,
তোমার কোলে জলের বিন্দু পেতে
চাই যে তোমার মধ্যে মিশে যেতে
শরীর যেমন মনের সঙ্গে মেশে।
Nahid
Re: Quantahouse( মনের বািড়)
from Nahid on 04/19/2016 01:49 PMআমি যদি হতাম বনহংস
বনহংসী হতে যদি তুমি...
Nahid
Re: Quantahouse( মনের বািড়)
from Nahid on 04/19/2016 01:48 PMসাহস সংকল্প প্রেম আমাদের কোনোদিন সেদিকে যাবে না
তবুও পায়ের চিহ্ন সেদিকেই চলে যায় কি গভীর সহজ অভ্যাসে।
Nahid
Re: Quantahouse( মনের বািড়)
from Nahid on 04/19/2016 01:47 PMআগুন বাতাস জল : আদিম দেবতারা তাদের সর্পিল পরিহাসে
তোমাকে দিলো রূপ-
কী ভয়াবহ নির্জন রূপ তোমাকে দিলো তারা;
তোমার সংস্পর্শের মানুষদের রক্তে দিলো মাছির মতো কামনা৷
Nahid
Re: Quantahouse( মনের বািড়)
from Nahid on 04/19/2016 01:47 PMভোরের বেলার মাঠ প্রান্তর নীলকন্ঠ পাখি
দুপুরবেলার আকাশে নীল পাহাড় নীলিমা,
সারাটি দিন মীনরৌদ্রমুখর জলের স্বর,-
অনবসিত বাহির-ঘরের ঘরণীর এই সীমা।
Nahid
Re: Quantahouse( মনের বািড়)
from Nahid on 04/19/2016 01:46 PMনক্ষত্রও চেয়ে দেখে সব
এমন নিবিড় স্নিগ্ধ-এমন নীরব
ভালোবাসাঃ মাটিতেও নয় অসম্ভব?
Nahid
Re: Quantahouse( মনের বািড়)
from Nahid on 04/19/2016 01:46 PMআমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে -
সে কেন জলের মত ঘুরে ঘুরে একা কথা কয়?
Nahid
Re: Quantahouse( মনের বািড়)
from Nahid on 04/19/2016 01:45 PMতুমি প্রেম দাও নাই- জানি আমি- তবু রক্তাক্ত কোনো রেখা
সোনার ভাঁড়ারে আমি রাখি নাই শীত মধু মোমের সঞ্চয়ে
কুয়াশা হতাশা নিয়ে সরে আমি আসি নাই পৃথিবীর থেকে;
তোমারে দেখেছি আমি পৃথিবীতে- নতুন নক্ষত্র আমি ঢের
আকাশে দেখেছি তাই- তোমারে দেখেছে- ভালোবেসেছে অনেকে-
তাহাদের সাথে আমি- আমিও বিস্ময় এক পেয়েছি যে টের-
গভীর বিস্ময় শুধু তার ম্লান হাত- চুল চোখ দেখে।
কুয়াশা হতাশা নিয়ে সরে আমি আসি নাই পৃথিবীর থেকে।
Nahid
Re: Quantahouse( মনের বািড়)
from Nahid on 04/19/2016 01:45 PMআমাদের জীবন পাখিদের মতো নয়
যদি হ'ত
সেই মাঘের নীল আকাশে
(আমি তাকে নিয়ে) একবার ধবলাটের সমুদ্রের দিকে চলতাম,
গাঙশালিখের মতো আমরা দু'টিতে;
আমি কোন এক পাখির জীবনের জন্য অপেক্ষা করছি,
তুমি কোন এক পাখির জীবনের জন্য অপেক্ষা করছো;
হয়তো হাজার হাজার বছর পরে-
মাঘের নীল আকাশে
সমুদ্রের দিকে যখন উড়ে যাবো-
আমাদের মনে হবে
হাজার হাজার বছর আগে আমরা এমন উড়ে যেতে চেয়েছিলাম।
Nahid
Re: Quantahouse( মনের বািড়)
from Nahid on 04/19/2016 01:45 PMআমাকে খোঁজো না তুমি বহুদিন..
কতদিন আমিও তোমাকে খুঁজি নাকো;-
এক নক্ষত্রের নিচে তবু - একই আলো পৃথিবীর পারে,
আমরা দুজনে আছি;
পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়...
প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়,
হয় নাকি?
Nahid


Reply